সুন্দরবনের পরিবেশ রক্ষা করেই রামপাল প্রকল্প বাস্তবায়িত হবে
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ২২:৫৭
সুন্দরবনের পরিবেশ রক্ষা করেই রামপাল বিদ্যুত্ প্রকল্প বাস্তবায়ন হবে। সরকার সচেতনভাবে এ প্রকল্প নিয়ে অগ্রসর হচ্ছে। পরিবেশবাদীদের কোন হুমকিতেই তা বাতিল করা হবে না।
প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম গতকাল বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন। বিদ্যুত্ ভবনে ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) এর ৪১২ মেগাওয়াটের একটি বিদ্যুত্ কেন্দ্র উদ্বোধন এবং ৩৩৫ মেগাওয়াট বিদ্যুেকন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, রামপাল প্রকল্পের এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্রের পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন নিয়ে সবার সঙ্গে আলোচনা হয়েছে। পরিবেশবাদীদের কোন সুপারিশ থাকলে তা গ্রহণ করা হবে। তবে একই সঙ্গে বিদ্যুত্ প্রকল্পটির কাজও করা হবে।
উপদেষ্টা ভারত থেকে বিদ্যুত্ আমদানি প্রসঙ্গে বলেন, আমরা আশা করছি অক্টোবরের মধ্যে ভারত থেকে বিদ্যুত্ আমদানি শুরু হবে। তবে এর আগেই সেপ্টেম্বরের লাইনের পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে। বিদ্যুত্ সরবরাহ লাইনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ইজিসিবির নতুন এই কেন্দ টির বিদ্যুত্ পিডিবির কাছে প্রতি কিলোওয়াট প্রতি ঘন্টায় (ইউনিট) এক দশমিক ৭১৫৪ টাকায় বিক্রি করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বিদ্যুত্ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, পিডিবি চেয়ারম্যান আব্দুল ওহাব খান, ইজিসিবি ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা কামাল প্রমুখ।