চট্টগ্রামের ছাত্রদল বিরোধ নিরসনে ঢাকায় মোরশেদ খানের বাসায় বৈঠক
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ২২:৫৭
নতুন কমিটি নিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের দুই গ্রুপের বিরোধ নিরসনে বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন চট্টগ্রাম বিএনপির নেতারা। গতকাল রাতে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন বলে দায়িত্বশীল সূত্র জানায়। চলমান বিরোধ নিরসনে ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদে রদবদল নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে বৈঠক সূত্র গতকাল রাতে ইত্তেফাককে জানান।