নারী হয়ে বাঁচতে চান ম্যানিং!

দুর্নীতিবিরোধী ওয়েবসাইট উইকিলিকসে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের অভিযোগে অভিযুক্ত ব্র্যাডলি ম্যানিং বলেছেন, তিনি তার পরবর্তী জীবনে নারী হয়ে বাঁচতে চান। তিনি ‘চেলসা’ নামে পরিচিত হতে চান। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ম্যানিং এ তথ্য জানান। খবর এনডিটিভি’র। গত বুধবার সামরিক আদালতের বিচারে ম্যানিংয়ের ৩৫ বছরের কারাদণ্ড হয়। বিবৃতিতে ম্যানিং বলেন, আমি চেলসা ম্যানিং, আমি একজন নারী। বিবৃতিতে তিনি আরো বলেন, শৈশব থেকেই আমার নারী হওয়ার স্বপ্ন ছিল। শিগগিরই আমি হরমোন পরিবর্তন করে নারী হতে চাই। তিনি আশা করেন, তাকে সবাই নতুনভাবে চিনবে এবং নারীবাচক নামে ডাকবে। তার আইনজীবী ডেভিড কুমবস বলেন, ম্যানিং লিঙ্গ পরিবর্তনে কোনোভাবে প্রভাবিত হয়েছেন কিনা সেই বিষয়ে কিছু জানি না। তবে ম্যানিং হরমোন পরিবর্তনে বিষয়টি বলেছেন।