সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২ লাখ ৩৬ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। বুধবার ভোরে সাতক্ষীরার কাকডাঙ্গা, গাজীপুর ও মাদরা সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় চা পাতা, থ্রিপিচ, কাপড়, গেঞ্জি ও বাচ্চাদের ফ্রগ। বিজিবি এ সময় এক চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। আটক চোরাকারবারির নাম সাইফুল ইসলাম (৪০)। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।