ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা খুন

ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানারউদ্দিনকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সানারউদ্দিনের শ্যালক ডাক্তার শফিকুল ইসলাম জানান, তিনি বাইসাইকেলযোগে গোয়ালপাড়া বাজার থেকে নিজ গ্রাম আর্যনারায়ণপুরে ফিরছিলেন। পথিমধ্যে পানামি গ্রামে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।