মৃত্যুবার্ষিকী

শফিকুল গনি স্বপন জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার বড় ছেলে, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শফিকুল গনি স্বপনের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ সকালে নীলফামারী জেলার ডিমলা উপজেলার সুন্দখাতা স্বপন মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, প্রত্যেক জেলা কমিটির উদ্যোগে এবং ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।