বটিয়াঘাটায় ব্র্যাকের অনুদান
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৩, ১৯:২০
বেসরকারি সংস্থা ব্র্যাক চলতি আমন চাষ মৌসুমে উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৫২৮ জন কৃষকের মাঝে চাষ, বীজ, সার এবং কীটনাশক ক্রয় বাবদ ২০ লাখ ২৯ হাজার ৫শ’ টাকা অনুদান হিসেবে প্রদান করেছে। আইলা, সিডর ও বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দিয়ে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ব্র্যাক এই উদ্যোগ গ্রহণ করে। একর প্রতি ৬ হাজার ১৫০ টাকা হিসেবে এই অনুদান প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলার জলমা ইউনিয়নে ৮০.৯৩ একর জমির জন্য ১২৩ জন, বটিয়াঘাটায় ৫৮.৪৮ একরে ১০১, গঙ্গারামপুর ১১০.৩৬ একরে ১৭৬ জন ও সুরখালী ইউনিয়নে ৮৩.২৫ একর জমি চাষের জন্য ১২৩ জন কৃষককে এই অনুদান প্রদান করা হয়।