পীরগঞ্জে বিশ্ব আদিবাসী দিবস পালন

গত বুধবার পীরগঞ্জে যথাযথভাবে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। বেসরকারি সংস্থা ইএসডিও এর আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আদিবাসী উন্নয়ন ফোরামে সভাপতি মাইকেল হাসদা সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ।