মৌলভীবাজারে মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

‘মায়ের দুধের শিশুর হাসি মা তোমাকে ভালবাসি’— এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে (১-৭ আগষ্ট) বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সচেতনতায় একটি বর্ণাঢ্য র্যালি সিভিল সার্জনের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং পিএইচডি-এর সহযোগিতায় আলোচনা সভা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. গোলাম রাজ্জাক চৌধুরীর সভাপতিত্বে এবং স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসিরের পরিচালনায় বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার ডা.নজরুল ইসলাম, পিএইচডি কর্মকর্তা মোঃ জমিরুল ইসলাম, নার্স শিক্ষার্থী সাফেকা বেগম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।