শ্রীবরদীতে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন

“আদিবাসী জাতিসমূহের অধিকার সংক্রান্ত সকল চুক্তি ও অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করুন’’— বিষয়কে প্রতিপাদ্য করে সারা বাংলাদেশের ন্যায় (৯ আগস্ট) বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে শেরপুরে। এ উপলক্ষে জেলার শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা টিডাব্লিউএ অফিস প্রাঙ্গণে র্যালি, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। সামাজিক সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন শ্রীবরদী উপজেলা শাখা এবং স্থানীয় উন্নয়ন অঙ্গ সংগঠনসমূহ ক্লাস্টার বেইজ লবি ফোরাম-সি.বি.এল.এফ, ভিলেজ ডেভেলপমেন্ট কাউন্সিল-ভি.ডি.সি এবং এ.সি.ডি.এফ-এর যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।