তালায় দলিতের উদ্যোগে গাছের চারা বিতরণ

বেসরকারি সংস্থা দলিতের উদ্যোগে ও দাতাসংস্থা সিওই ইটালীর সহযোগিতায় দলিতের পিএসডাব্লিউএমপিএমসি প্রকল্পের সুবিধাভোগী জনগোষ্ঠীর মধ্যে ফলজ, বনজ ও ওষধি বৃক্ষের চারাসমূহ গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় তালা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বিতরণ করা হয়। দলিতের সমন্বয়কারী নিতাই চন্দ্র দাসের সভাপতিত্বে বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। দলিতের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার উত্তম দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। এছাড়া কপিলমুনি কলেজের শিক্ষক প্রভাষক সেকেন্দার আলী ও সাংবাদিক আব্দুল আলীম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দলিতের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার উত্তম দাস জানান, সংস্থার গৃহিত প্রকল্প পিএসডাব্লিউএসপিএমসি প্রকল্পের ৩৭৫ জন সুফলভোগীর মধ্যে প্রত্যেককে ১টি করে নারকেল চারা, ১টি করে মেহগনি চারা ও ১টি করে নিমের চারা মিলে মোট ১ হাজার ১২৫টি বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।