বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুর উপজেলার ধনসা গ্রামে বুধবার দুপুরে পুকুরের পানিতে পড়ে শিশু সালমা বেগমের (৩) মৃত্যু হয়েছে। জোতবানী ইউনিয়নের ধনসা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে সালমা দুপুরে বাড়ির পাশে পুকুরের ধারে খেলতে যায়। এক পর্যায়ে সে পানিতে পড়ে গেলে স্বজনরা তাকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।