বান্দরবানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের রজত জয়ন্তী

বান্দরবানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের রজত জয়ন্তী (২৫ বছর) উদযাপিত হয়েছে। পাহাড়ী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐহিত্য, ভাষা ও সংস্কৃতি রক্ষায় প্রতিষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বর্ষপূর্তি উত্সব নাচে-গানে মাতিয়েছেন পাহাড়ী-বাঙ্গালী শিল্পী তরুণ-তরুণীরা। বৃহস্পতিবার রাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অডিটরিয়ামে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বর্ষপূতির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি। এসময় অন্যদের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস, বান্দরবান বোমাং রাজা ইঞ্জিনিয়ার উচ প্রু মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার কামরুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।