বেনাপোল বন্দরের রাস্তার বেহাল দশা
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৩, ২১:২১
দেশের সর্ব বৃহত্ স্থলবন্দর বেনাপোল থেকে সরকার প্রতি বছর শত শত কোটি টাকার রাজস্ব আয় করলেও বন্দরের রাস্তা উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। চলতি বছর বেনাপোল বন্দরে কয়েকজন মন্ত্রী পরিদর্শন করেছেন। কিন্তু বন্দরের রাস্তা মেরামতের কোন নিদর্শন দেখা যায়নি। বন্দর অভ্যন্তরে আনসার ক্যাম্পের পাশে টার্মিনাল রোডের সংযোগস্থলে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে পণ্য বোঝাই ট্রাক ঝুঁকি নিয়ে টার্ির্মনাল রোড এবং রপ্তানি রোডে যাতায়াত করছে। বাইপাস রোড, ছোট আঁচড়া মোড়সহ চেকপোস্ট এলাকার প্রধান সড়কে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।
বন্দর ব্যবহারকারী সংগঠন ও এলাকারবাসীর দাবি বন্দরের রাস্তাগুলো যেন সহসাই মেরামত করা হয়।