কুলাউড়া সড়কের করুণ দশা দুর্ভোগে শিক্ষার্থীরা

কুলাউড়া উপজেলার লালারচক গ্রামের সড়কের অবস্থা যেমন করুণ তেমনি বিদ্যুতের কোন কার্যক্রম নেই। অথচ এই গ্রামের প্রায় পাঁচ শতাধিক প্রবাসি সরকারের রাজস্ব ভান্ডার সমৃদ্ধ করছে। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-চাতলাপুর স্থলবন্দর সড়কের সন্নিকটের এই গ্রামের লোকসংখ্যা প্রায় পাঁচ সহস্রাধিক। গ্রামের ১৮ বছরের ঊর্ধ্বে প্রায় ৪০ শতাংশ লোক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাকরিরত রয়েছেন। দুইটি প্রাথমিক বিদ্যালয়, দুইটি হাফিজিয়া মাদ্রাসা, ছোট ছোট দুইটি গ্রাম্য বাজার রয়েছে এই গ্রামে। এলজিইডি’র প্রায় দেড় কি.মি. রাস্তা পাকাকরণে অনুমোদন হওয়ার পরও অদৃশ্য কারণে টেন্ডার হয়নি। যে কারণে কোন উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি এই গ্রামে। খেয়াঘাট থেকে পূর্বনাথ বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তার করুণ অবস্থা ধারণ করেছে। রাস্তা পাকাকরণের অনুমোদন হওয়ার পরও টেন্ডার হয়নি। কাদায় ভরপুর রাস্তা পারাপার হয়ে স্কুল-কলেজের প্রায় ৩-৪শ’ শিক্ষার্থী প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করছে।