শামসুর রাহমান স্মরণে স্মৃতিতে শীর্ষক অনুষ্ঠান

কবিকণ্ঠ সম্পাদক কবি ফজল শাহাবুদ্দীন বলেছেন, শামসুর রাহমান আধুনিক বাংলা কবিতার উজ্জ্বলতম নক্ষত্র। তার কবিতা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এ জাতিকে উজ্জীবিত করেছে। কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সার্ক ইয়াং রাইটার্স ফোরাম ও চিন্তাশীল পাঠকের কাগজ বৈচিত্র্য’র আয়োজনে বৈচিত্র্য হলরুমে অনুষ্ঠিত ‘শামসুর রাহমান স্মরণে স্মৃতিতে’ শীর্ষক আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি বৈচিত্র্য সম্পাদক কবি শাহীন রেজার সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত এ আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ষাটের দশকের অন্যতম কবি আল মুজাহিদী, দৈনিক বর্তমানের সহকারী সম্পাদক কবি জাহাঙ্গীর ফিরোজ, নজরুল ইন্সটিটিউটের উপ-পরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, চ্যানেল আই-এর অনুষ্ঠান ম্যানেজার কবি রাজু আলীম, দৈনিক নয়াদিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর, টাঙ্গন সম্পাদক কবি রুনু আঞ্জুমান, কবি মনসুর আজিজ, কবি মোশাররফ খোকন, কবি ফরিদ ভুঁইয়া, বাবুল পাঠান, নূরুল আবছার প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি