কালিয়াকৈরে স্কয়ারের সাইন্টিফিক সেমিনার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর হলরুমে বৃহস্পতিবার সকালে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানী কর্তৃক আয়োজিত সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চিকিত্সা জগতে রোগীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে উক্ত কোম্পানী মিনুরাল, রেবেকা ও জেনুল নামের নতুন তিনটি ওষুধ তৈরি করেছেন। ওষুধগুলো কিভাবে রোগীদের দেহে দ্রুত কাজ করে তা প্রজেক্টরের মাধ্যমে ডাক্তারদের শিক্ষা প্রদানের উদ্দেশ্যে উপজেলার নয়টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানী মেডিক্যাল সার্ভিস ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) ডাক্তার কমর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার ডাক্তার জামাল হোসেন, কোম্পানীর তৈরিকৃত ওষুধ সম্পর্কে বক্তব্য রাখেন কোম্পানীর রিজিওনাল সেল্স ম্যানেজার মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কমিউনিটি মেডিক্যাল সংগঠনের সভাপতি ডাঃ মোঃ শহিদুল্লাহ ফকির, ডাঃ বিলকিস মাহমুদ, ডাঃ খালেদা, ডাঃ আবুতাহের, ডাঃ রেবেকা, ডাঃ সুশান্ত, ডাঃ মিতা সূত্রধর, ডাঃ জিসি দাস, ডাঃ অঞ্জনা সরকার, ডাঃ স্বপন আল হেলাল, হুমায়ুন কবির প্রমুখ।