চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে। চৌদ্দগ্রাম বাজারে সড়ক ও জনপদ বিভাগের সহকারী বিভাগীয় প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়ের নেতৃত্বে একটি টিম চৌদ্দগ্রাম বাজারে মহাসড়কের দুই পাশে ফুটপাত অবৈধ দখলমুক্ত করেন।