শোক সংবাদ

মাশরুর সারার বিজেএমইএ-এর পরিচালক মো. মশিউল আজম (সজল) ও নাশিদ আজমের একমাত্র ছেলে মাশরুর সারার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কানাডায় নিজ বাসভবনে গত ১৯ আগস্ট ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তার বয়স হয়েছিল ২০ বছর। মো. ফজলুল হক করিমগঞ্জ আদর্শ শিশু নিকেতনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলুল হক ওরফে মিন্টু মাস্টার (৬২) গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি ৩ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। এম এ কাশেম ব্যবসায়ী ও সমাজসেবক এমএ কাশেম (৬৫) রাজধানীর এক হাসপাতালে গতকাল চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। আগামী সোমবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর কাজীবাড়ি জামে মসজিদে বাদ আছর মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। সোহরাব হোসেন জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাড্ডা থানা শাখার সভাপতি মো. সোহরাব হোসেন (৬০) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।