এগিয়ে গেল পাকিস্তান
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৩, ২২:২৩
গতকাল শুক্রবার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ রানে জয় পেল পাকিস্তান। হারারেতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান পাঁচ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। জবাবে ৫ উইকেটে ১৩৬ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস।
পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় ওভারেই মাত্র দুই রান করে প্যাভিলিয়নের পথ ধরেন নাসির জামসেদ। এরপর বাকি ব্যাটসম্যানরা আসা যাওয়ার মধ্যে থাকলেও আহমেদ সেহজাদ একপ্রান্ত আগলে রাখেন। ৫০ বলে ছয়টি চার ও একটি চারে সাজানো ৭০ রানের ইনিংস খেলেন আহমেদ শেহজাদ।
জিম্বাবুয়ের ইনিংসের উদ্বোধনী জুটিতে হ্যামিল্টন মাসাকাদজা এবং ভুসাই সিবান্দা ৫৩ রান সংগ্রহ করেন। টেইলর ৩০ বলে ৩২ রান করে অপরাজিত থাকলেও জিম্বাবুয়ে শেষ পর্যন্ত পাঁচ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে।
আজ একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু দল।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান ১৬১/৫, ২০ ওভার (আহমেদ সেহজাদ ৭০, সোয়াইব মাকসুদ ৩৬, শহিদ আফ্রিদি ২৩। টেন্ডাই ছাতারা ২/৩০)
জিম্বাবুয়ে ১৩৬/৫, ২০ ওভার (টেইলর ৩২, ভুসাই সিবান্দা ৩১, হ্যামিল্টন মাসাকাদজা ১৮। শহিদ আফ্রিদি ৩/২৫)
ম্যান অফ দ্যা ম্যাচ : আহমেদ সেহজাদ