ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচ

নাসিরনগর চ্যাম্পিয়ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউপির মলাইশ এলাকার তিতাস নদীতে দেওড়া ও মলাইশ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় নাসিরনগর উপজেলা হরিপুরের মান্নান চেয়ারম্যান এর নৌকা ১ম, সরাইল উপজেলার ক্ষেমতাপুরের ছিদ্দিক মিয়ার নৌকা ২য় ও বিজয়নগর উপজেলার বুল্লার সাইদুল ইসলামের নৌকা ৩য় স্থান পেয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৫টি নৌকা এতে অংশ নেয়। গত মঙ্গলবার অনুষ্ঠিত এ নৌকা বাইচ দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। শাহজাদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খোকন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান প্রমুখ।