সুজানগর (পাবনা) সংবাদদাতা
পাবনায় শাশুড়ি-ননদের আগুনে দগ্ধ শজি খাতুন (৩২) অবশেষে মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জেলার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন মাসুমদীয়া ত্রিমোহনী গ্রামের মালয়েশিয়া প্রবাসী ছুরমান মণ্ডলের স্ত্রী।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, মালয়েশিয়া প্রবাসী উক্ত ছুরমান আলী বিদেশ থেকে থেকে প্রতি মাসে তার বোন সামেলা খাতুনের অ্যাকাউন্টে ১৫/২০ হাজার করে টাকা পাঠান। সামেলা খাতুন সেই টাকা থেকে প্রতি মাসে তার ভাবী শজি খাতুনকে মাত্র তিন হাজার করে টাকা দেন। কিন্তু সামান্য ওই টাকায় তার সংসার চালানো সম্ভব হয় না।
গত ৯ মে ভোররাতে একই বিষয় নিয়ে শজির সঙ্গে তার শাশুড়ি, ননদ সামেলা ও ভাসুরের বউয়ের প্রচণ্ড কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে শজির শরীরে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।