বরিশালে গৃহবধূর আত্মহত্যা

সদর উপজেলার শায়েস্তাবাদে আইরিন সুলতানা (১৮) নামের এক গৃহবধূ গত বৃহস্পতিবার আত্মহত্যা করেছেন। আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে ননদ ডালিয়াকে (৪২) গতকাল শুক্রবার কাউনিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে। নগরীর ব্যবসায়ী বেল্লালের সাথে কয়েক মাস পূর্বে শায়েস্তাবাদ এলাকার আইরি সুলতানার বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে আইরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে এলাকাবাসী জানিয়েছে। এ ঘটনার পর বেল্লাল তার শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যায়। আইরিনের বাবা আবুল হোসেন মীরা এ ঘটনায় গ্রেফতারকৃত ডালিয়া ও তার ভাই বেল্লাল এবং বেল্লালের এক বন্ধুকে আসামি করে কাউনিয়া থানায় মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জানান, আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় ডালিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।