জানার কর্নার

বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন এন্ড মার্চেন্ডাইজিং টেকনোলজিতে উচ্চশিক্ষা

বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম ক্ষেত্র গার্মেন্টস শিল্পকে আরও এগিয়ে নিতে প্রয়োজন দক্ষ জনবল কারিগরি শিক্ষা। এ লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলেছে কলেজ অফ ফ্যাশন টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট (সিএফটিএম)। এটি একটি সম্পূর্ন প্রফেশনাল ও কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান। । কলেজের বৈশিষ্ট্য ঃ ওয়ারউইক ইউনিভার্সিটি, ইউ কে, এবং জি-আই-জেড, জার্মান এর মনোনীত কনসালটেন্ট হিসেবে সিএফটিএম ৩২ টি গামের্ন্টস ফ্যাক্টরীতে দক্ষ জনবল গড়ার কাজে নিয়োজিত। গার্মেন্টস শিল্পে ওর্য়াল্ড ব্যাংকের রেজিষ্টার্ড কনসালটেন্ট হিসাবে সি এফ টি এম মনোনয়ন পেয়েছে। রেজি : ১৩৪৫৮৪ জিআইজেড, জার্মান এর মনোনীত কনসালটেন্ট হিসাবে বি আই এম (বাংলাদেশ ইনিষ্টিটিউট অব ম্যানেজমেন্ট) এই সরকারী প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন প্রডাক্টিভিটি ও কোয়ালিটি ম্যানেজমেন্ট মেজর লীন ম্যানু: এই কোর্সের কারিকুলাম, ম্যানুয়াল ও শিক্ষকদের ট্রেনিং এর দায়িত্বে নিয়োজিত। সিএফটিএম জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ টেকিনক্যাল এডুকেশন বোর্ড এর অধিভুক্ত একটি কলেজ। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত কানাডার সর্ববৃহত্ বেসরকারী বিদ্যাপীঠ লা-সালে ইন্টারন্যাশনাল কলেজ ও মানচেষ্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে , সি এফ টি এম থেকে কোর্স সম্পন্ন করা একজন শিক্ষার্থী খুব সহজেই ক্রেডিট ট্রান্সফার করতে পারবে। এছাড়া এখানে পাঠদানে থাকছে আধুনিক শিক্ষা উপকরনের এমএমপি এবং ওএইচপির ব্যাবহার ও ভিডিও ক্লিপ প্রদর্শন। আছে তাত্ত্বিক ও ব্যাবহারিক প্রশিক্ষন পর্ব। শিক্ষার্থীদের জন্য সুবিধা ঃ সিএফটিএম এ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে ১০ থেকে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ। কলেজটিতে রয়েছে সমৃদ্ধ গ্রন্থাগার, শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ, প্যাটার্ন ল্যাব, সুয়িং ল্যাব, স্যাম্পল রুম এবং ইন্টারনেট সংযোগসহ আধুনিক কম্পিউটার ল্যাব । সএফটিএম তাদের ক্যাম্পাসে পেশাগত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে সময়োপযোগী কোর্স কারিকুলামের মাধ্যমে পাঠদান করে থাকে। কোর্স এবং যোগ্যতাঃ যে কোন গু্রপ থেকে কমপক্ষে জিপিএ ২.৫ পেয়ে এইচ এস সি পাশ করেছেন এমন শিড়্গার্থিগন বিএসসি অনার্স ইন ১) অ্যাপারেল ম্যানু: টেকনোলোজি এবং ২) নিটওয়্যার ম্যানু: টেকনোলোজি, এবং ৩) ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি , জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত ৪ বছর মেয়াদি এসব কোর্সে ভর্তি ও এর পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন। যারা ‘ও’ লেভেল বা জিইডি বা শুধু এইচ এস সি পাশ তাদের জন্য সিএফটিএম গ্র্যাজুয়েট প্রোগ্রাম (জি-সিএফটিএম) -চার বছর মেয়াদী, ১২০ ক্রেডিট অথবা হায়ার ন্যাশনাল ডিপ্লোমা প্রোগ্রাম- দুই বছর মেয়াদী, ৬০ ক্রেডিট প্রোগ্রাম এর অধীনে ঃ ১) ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি, এবং ২) গার্মেন্টস ম্যানুফ্যাকচারীং ম্যানেজমেন্ট -কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে। এদিকে স্নাতক পাসকৃতরা এক বছর মেয়াদী ৩০ ক্রেডিটের ই-এমবিএ প্রোগ্রামে অ্যাপারেল মার্চেন্ডাইজিং পড়তে পারেন। আর সাটিফিকেট কোর্স ( ছয় মাস) করতে চাইলে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন ও ওয়ার্ক স্টাডি এন্ড প্রোডাকশন প্ল্যানিং ফর অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং কোর্স গুলোর যে কোন একটিতে ভর্তি হতে পারেন। এছাড়াও দেড় মাস থেকে চার মাস মেয়াদী বিভিন্ন সর্ট কোর্স যেমন ফেব্রিক্স, প্যাটার্ন, কমপ্লায়েন্স ও অন্যান্য কোর্সগুলোর যে কোন একটি করতে পারেন। সি এফ টি এম এর টিউশন ফি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে তুলুনামূলক কম। কর্মমুখী শিক্ষার এই ট্রেড সম্পর্কে বিস্তারিত জানতে ফোন : ৮৯১৫৯৯৩ মোবাইল : ০১৯১২০৭৩২৫০, ০১৭১০৭৮৬৩৫৮