২০১৪ হবে সালমানের!
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ১৯:১৩
সালমান ভক্তদের জন্য এই বছরটা হতাশার হলেও আগামী বছরটা হবে শুধু সালমান ভক্তদেরই। সর্বশেষ ২০১২ সালে ‘দাবাঙ’ ও ‘এক থা টাইগার’ ছবি দুটো মুক্তি পায়। কিন্তু এই বছর কোনো ছবিই মুক্তি পায়নি সালমান অভিনীত। তবে আগামী বছরের সেরা উত্সবগুলোতে থাকছে শুধু সালমানেরই ছবি। এরইমধ্যে প্রায় প্রস্তুত অবস্থায় আছে ‘মেন্টাল’ ছবিটি। যা নিয়ে দীর্ঘদিন আলোচনায় আছেন সালমান খান। এই ছবিটির পাশাপাশি আগামী বছর আরও মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ছবি ‘কিক’ ও ‘নো এন্ট্রি’ ছবির দ্বিতীয় সিক্যুয়াল ‘নো এন্ট্রি ম্যায় এন্ট্রি’। উল্লেখ্য, সম্প্রতি শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি সালমানের ‘এক থা টাইগার’ এবং ‘থ্রি ইডিয়টস’-এর ব্যবসাকে ছাড়িয়ে গিয়েছে। আর এই প্রেক্ষিতেই সালমান খানের ভাই সোহেল খান বলেন, ‘সালমানের ‘মেন্টাল’ ছবিটি ‘চেন্নাই এক্সপ্রেস’কেও ছাড়িয়ে যাবে। ছবিটির গল্প, নির্মাণ এবং গান, সবকিছুই হবে ভক্তদের জন্য এক্সক্লুসিভ।’