গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

বরফ দিয়ে ভাস্কর্য তৈরির ঘটনা হয়তো এখন আর নতুন কিছু নয়। তবে বহুল প্রচলিত এই শিল্পটিই নতুনভাবে উপস্থাপন করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের নাম উঠিয়েছেন আমেরিকার একদল বরফ ভাস্কর। আইস বাল্ব এলএলসি আইস স্কালপচার্সের ১৪ জনের এই দলটি সান্টা মনিকার বরফ চত্বরে যে ভাস্কর্যটি তৈরি করেন সেটিই বরফ দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আর বিশ্বের দীর্ঘতম এই ভাস্কর্যটি তৈরি করতে ব্যবহার করা হয় প্রায় ৬০,০০০ কেজি বরফ। আর বরফ যুগের চরিত্র স্ক্র্যাটের আদলে তৈরি এই ভাস্কর্যটি মূলত প্রদর্শণ করা হয় জনপ্রিয় চলচ্চিত্র ‘আইস এইজ :ডন অব দি ডাইনোসরস’ ব্লু-রে ডিস্ক ও ডিভিডি রিলিজ উপলক্ষে।