মিয়ানমার থেকে ২৩০ টন পিঁয়াজ আমদানি

টেকনাফ স্থল বন্দর দিয়ে মিয়ানমার থেকে পিঁয়াজ আমদানি শুরু হয়েছে। শনিবার সকালে স্থল বন্দরে একটি ট্রলারযোগে ৮০ মেঃ টন পিঁয়াজ বন্দরে এসে পৌঁছে। গত বৃহস্পতিবার থেকে পিঁয়াজ আসা শুরু হয় ও শুক্রবার পর্যন্ত ১৫০ মেঃ টন পিয়াজ বন্দর দিয়ে খালাস হয়েছে। এ পর্যন্ত ২৩০ মেঃ টন পিঁয়াজ আমদানি হয়েছে বলে জানায় শুল্ক বিভাগ। বন্দরের শুল্ক কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, মিয়ানমার থেকে পিয়াজ আমদানির ফলে দেশে পিঁয়াজের দাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।