গাজীপুরের সব প্রাইভেট হাসপাতালে ১ ঘন্টা কর্মবিরতি পালন

গাজীপুর জেলার প্রাইভেট হাসপাতালগুলোতে ডাক্তার, মালিক, কর্মচারী, কর্মকর্তাদেরকে বিভিন্ন সময়ে লাঞ্ছিত এবং হাসপাতাল ভাংচুরের প্রতিবাদে গতকাল শনিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। এ সময় সকল হাসপাতালে অপারেশন ব্যতিত সকল কার্যক্রম বন্ধ ছিল।