যশোর জেলা সমিতির আহ্বায়ক কমিটি গঠন

গত বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে যশোর জেলা সমিতি, ঢাকার এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সদস্য শাহনাজ আক্তার। সভা পরিচালনা করেন জাহানারা সিদ্দিকী, মহিলা বিষয়ক সম্পাদিকা যশোর জেলা সমিতি। সভায় জাহানারা সিদ্দিকীকে আহ্বায়ক ও মোঃ মনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট যশোর জেলা সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি