গঙ্গাচড়ায় দিগন্ত জুড়ে শোভা পাচ্ছে ধান ক্ষেত

পানিশূন্য ফেটে যাওয়া আমন ক্ষেতগুলো পানিতে ভরে গেছে। রুক্ষতা আর নেই। দীর্ঘ দেড় মাস খরার পর কয়েক দিনের কাঙ্ক্ষিত বৃষ্টিতে ফিরে এসেছে সতেজতা। সবুজে ঢেকেছে চারিদিক। লিক লিক করে বেড়ে উঠছে কৃষকের স্বপ্নের আমন চারাগুলো। আর সেই সাথে কৃষকের মনে দোলা যাচ্ছে স্বপ্ন। কৃষকরা এখন আমন ক্ষেতে সার প্রয়োগ ও পরিচর্যা কাজে দারুণভাবে ব্যস্ত। বার বার মার খাওয়ার পরেও কৃষকরা এক বুক আশা নিয়ে আমন ধান চাষ করেছে। আশা-নিরাশার দোলাচলে কৃষকের স্বপ্নগুলো ভেঙ্গে যাচ্ছে। তবুও দিগন্ত জুড়ে সবুজ ধান ক্ষেত দেখে মন জুড়ায়। বাতাসে দুলছে সবুজ ধান গাছ এই তো আর কদিন পরেই ধান উঠবে কৃষকের গোলায়।