মদনে প্রবীণ সাঁতারুর সাঁতার প্রদর্শনী
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২১:৫৬
শনিবার মদন উপজেলা পরিষদের পুকুরে টানা ১৬ ঘন্টা সাঁতার প্রদর্শন করেন প্রবীণ সাঁতারু মদনের জাহাঙ্গীরপুর গ্রামের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য (৬১)। উপজেলা প্রশাসন ও মদন পৌরসভার উদ্যোগে আয়োজিত এ সাঁতার প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউল আলম ও পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক। তিনি শনিবার সকাল ৬ টায় সাঁতার শুরু করে রাত ১০টা পর্যন্ত সাঁতার কাটেন। পুকুরের পাড়ে দাঁড়িয়ে কয়েক হাজার দর্শক তার সাঁতার উপভোগ করেন। ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য ১৯৭০ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তার ছাত্রজীবনে বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ ও বিদেশে থেকে স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেন। এ কারণে ১৯৭৫ সালে তত্কালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে গণভবনে রূপার নৌকা দিয়ে পুরস্কৃত করেন।