খান বাহাদুর আহছানউল্লা স্বর্ণপদক পেলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২১:৫৮
শিক্ষা, প্রকৌশল ও গবেষণায় অবদানের জন্য খানবাহাদুর আহছানউল্লা স্বর্ণপদক-২০১২ পেলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। গতকাল শনিবার রাজধানীর ঢাকা আহছানিয়া মিশন ভবন অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বারডেম) ন্যায়পাল প্রফেসর ড. ওয়াহীদ উদ্দিন আহমেদ।
ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমিনুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএমএম শফিউল্লা।