সোনা নদীয়া বাঁওড়ে পোনা অবমুক্তকরণ

শার্শা উপজেলার সোনা নদীয়া বাঁওড়ে গতকাল শনিবার সকালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। স্থানীয় সাংসদ শেখ আফিল উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এসব মাছের পোনা অবমুক্ত করেন। শার্শা উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মনজু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান প্রমুখ।