প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত্

২২আগষ্ট রাতে গণ-ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিনের নেতৃত্বে ২৮ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাত্ করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ-সভাপতি হরমুজ আলী, এমএ রহিম, মাসুক ইবনে আনিছ, সারব আলী, এমএ মালিক, নজরুল ইসলাম অকিবসহ অন্য নেতৃবর্গ। এ সময় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস ছোহবান গোলাপ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিনিধিদল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত্ করেন।