মেলান্দহে পিতলের মূর্তি উদ্ধার

জামালপুরের মেলান্দহে পুতুল সদৃশ পিতলের মূর্তি উদ্ধার করেছে। ২২ আগষ্ট বিকেল সাড়ে ৪টায় উপজেলার পাচুরপাড়া গ্রামের মাও.শফিকুল ইসলামের বাড়ি থেকে পুলিশ মূর্তিটি উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে- গত ১৯ আগষ্ট আ.খালেকের প্রতিবন্ধী মেয়ে হাওয়া (৫০) পরিত্যক্ত অবস্থায় একটি পিতলের পুতুল কুড়িয়ে পায়। পুতুলের সাথে ১৯৬৫ সালের এক টাকার ভারতীয় মুদ্রাও পায়। পুতুল ও মুদ্রাটি স্থানীয়রা দেখার জন্য ভিড় জমায়। এক পর্যায়ে মূর্তিটি মাও.শফিকুল ইসলামের তত্ত্বাবধানে রাখা হয়। খবর পেয়ে পুলিশ মূর্তিসহ ভারতীয় পুরনো মুদ্রাটি থানায় নিয়ে আসে।