বীরাঙ্গনাদের ভাতা প্রদান কার্যক্রম শুরু
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২২:০২
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্যাতিত রাণীশংকৈল উপজেলার ২২ জন বীরাঙ্গনাকে শুক্রবার চলতি আগষ্ট মাস থেকে মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে ঐদিন উপজেলা মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্রের সহযোগী প্রতিষ্ঠান ‘সামাজিক সহায়তা উদ্যোগ’র আয়োজনে ও ঐ প্রতিষ্ঠানের পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সইদুল হক, ইউএনও আশরাফুল ইসলাম ও মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ড. রহমত আলী ও সিরাজগঞ্জ আকবর আলী কলেজের উপাধ্যক্ষ হাবিবুল¬াহ বাহার। পরে উপজেলার ২২ জন বীরাঙ্গনার প্রত্যেককে ঐ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৩০০০/- টাকা করে ৬ মাসের ভাতা ও সনদপত্র প্রদান করা হয়।