ভান্ডারিয়ার শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

স্থানীয় খবির উদ্দিন সিকদার-চান বরু বিবি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে ভান্ডারিয়ার ৮০ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। পিরোজপুরের জেলা প্রশাসক অনল চন্দ্র দাস গতকাল শনিবার উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে বৃত্তির নগদ অর্থ প্রদান করেন। ট্রাস্টের সহসভাপতি সিকদার জাকির হোসেন বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইয়েদা জাহানারা বারী, মত্স্য কর্মকর্তা অনীল চন্দ্র, প্রধান শিক্ষক স্বপ্না রায়, শংকর দাস, অ্যাডভোকেট শহিদুল হক পান্না প্রমুখ। এই ট্রাস্ট বছরে শিক্ষার্থীপ্রতি ২৪০০ টাকা বৃত্তি হিসেবে প্রদান করবে। প্রধান অতিথি বলেন, ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার লেখনি দেশ স্বাধীনে যে ভূমিকা রেখেছে সে জন্য জাতি আজও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। মানুষের কল্যাণে কাজ করায় তাঁর সন্তানেরা স্মরণীয় হয়ে থাকবেন।