মহিলা কাবাডির উদ্বোধন আজ

ওয়ালটন রেফ্রিজারেটর আন্তর্জাতিক আমন্ত্রণমূলক মহিলা কাবাডি শুরু হবে আজ। প্রতিযোগিতায় নেপাল, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, অন্ধ্রপ্রদেশ এবং বাংলাদেশ জুট মিল কর্পোরেশন (বিজেএমসি) মহিলা কাবাডি দলসহ মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে। এরই মধ্যে অংশগ্রহণকারি দলগুলো ঢাকায় আসতে শুরু করেছে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন আরবি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। টুর্নামেন্ট উপলক্ষে গতকাল দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নিচ তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের এডিশনাল ডিরেক্টর হেড অব ডিপার্টমেন্ট স্পোর্টস এন্ড স্ট্যাটিক এ্যাড. এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), মেড ইন বাংলাদেশ খ্যাত ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বাসেডর টিটি তারকা জোবেরা রহমান লিনু। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার আরটিভি।