সড়ক দুর্ঘটনায় নিহত এমপি গোলাম সবুর টুলুর স্মরণসভা
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২২:৪০
শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বেতাগী উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা আয়োজিত সড়ক দুর্ঘটনায় নিহত বরগুনা-২ (বেতাগী বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য গোলাম সবুর টুলু, সমিতির উপদেষ্টা কর্ণেল এ.কে.এম সেকেন্দার হোসেন, উপদেষ্টা ডা. জয়নাল আবেদীন ও রত্নগর্ভা আছিয়া খাতুন স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বেতাগী সমিতির আহ্বায়ক জিয়াউল কবির দুলু। প্রধান অতিথি ছিলেন বিচারপতি নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদ, গাজী দেলোয়ার হোসেন, বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.বি.এম গোলাম কবির প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি