শোক সংবাদ

বাবুল আখতার গাজীপুর জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বাবুল আখতার (৪৩) শুক্রবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী ও পুত্র রেখে গেছেন। তার স্ত্রী ফরিদা ইয়াসমিন গাজীপুর জজ কোর্টের এপিপি। শনিবার বাদ আছর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মোহাম্মদ আমীর বিশিষ্ট অভিনেতা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক, নাদের চৌধুরীর ছোট ভাই মোহাম্মদ আমীর শনিবার যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি এক মাস পূর্বে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র রেখে গেছেন। রবিবার লস এঞ্জেলস র্যাসিডি মসজিদে নামাজে জানাজা শেষে তাকে ওয়েস্ট হলিউড গ্রেভইয়ার্ডে দাফন করা হবে। গোলেনুর বেগম বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জামাল শরীফের মা গোলেনুর বেগম (৯৫) শুক্রবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৫ কন্যা রেখে গেছেন। নামাজের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।