সিলেটে ৯ শিবির কর্মী গ্রেফতার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী রুহুল আমিনের উপর হামলার ঘটনায় ৯ শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে সিলেট নগরীর নয়াবাজার এলাকার একটি মেস ও পার্শ্ববর্তী সোনালী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।