নবম দশম শ্রেণির ফিন্যান্স এন্ড ব্যাংকিং : সৃজনশীল প্রশ্নোত্তর
কামরুল হাসান দিপু প্রভাষক, গ্রীনফিল্ড কলেজ, ঢাকা
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ১৯:৩৯
অধ্যয়-২ (অর্থায়নের উত্স)
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ১৭। লিজিং বলতে কী বোঝ?
উত্তরঃ লিজিং দীর্ঘমেয়াদি অর্থায়নের অন্যতম একটি উত্স। একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট হারে ভাড়া প্রদানের বিনিময়ে কোনো সম্পত্তি বা আসবাবপত্র ব্যবহারের অধিকার অর্জন করাকে লিজিং বলে। একটি প্রতিষ্ঠানে যদি ব্যয়বহুল মেশিন, যন্ত্রপাতি,যানবাহন ইত্যাদির প্রয়োজন হয় তখন সেগুলো সরাসরি ক্রয় করতে হয় অথবা সরাসরি ক্রয় না করে লিজিং কোম্পানি। লিজ নেওয়ার জন্য লিজিং কোম্পানিকে নির্দিষ্ট হারে ভাড়া প্রদানের বিনিময়ে লিজকৃত সম্পত্তি ব্যবহার করার অধিকার অর্জিত হয়। লিজিং কোম্পানি লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণ করে থাকে।
প্রশ্নঃ১৮। মধ্যমেয়াদি অর্থায়ন বরতে কী বোঝ?
উত্তরঃ মধ্যমেয়াদি অর্থায়ন বলতে সেসব অর্থায়নকে বোঝায় যা এক বছরের বেশি এবং পাঁচ বছরের মধ্যে পরিশোধ করতে হয়। মধ্যমেয়াদি অর্থায়ন ব্যবস্থা প্রকৃতপক্ষে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি অর্থায়নের এক অন্তর্বর্তীকালীন বিকল্প ব্যবস্থা। তবে অধিকাংশ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি মূলধনের প্রয়াজনীয়তা মেটানোর জন্য মধ্যমেয়াদি অর্থায়নের ব্যবস্থা করতে হয় অনেক সময় প্রতিষ্ঠানের পক্ষে চলতি মূলধনের অভাব পূরণের জন্য স্বল্পমেয়াদি অর্থায়নের ব্যবস্থা করা সম্ভব হয় না। আবার এ সময়ে দীর্ঘমেয়াদি অর্থায়ন করা কষ্টসাধ্য ও ব্যয়বহুল বা এর আনুষ্ঠানিকতা পালনও সম্ভব হয় না। সেসব ক্ষেত্রে মধ্যমেয়াদি অর্থায়নের আশ্রয় নেওয়া হয়।
সৃজনশীল প্রশ্নোত্তর
প্রশ্ন-১ঃ দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায়ে নিয়োজিত দীননাথ চক্রবর্তী মাঝে মাঝে অর্থ সংকুলানকল্পে বিভিন্ন উত্স হতে অল্প সময়ের জন্যে অর্থের সংস্থান করতেন। কিন্তু বর্তমানে তিনি তার ব্যবসায় প্রসার করে এতদসঙ্গে তাঁতবস্ত্রেরও ব্যবসায় শুরু করতে মনস্থির করেছেন এবং এ প্রসঙ্গে তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি ১০০টি মেশিনসহ দীর্ঘ ১০ বছরের জন্য নেয়ার লক্ষ্যে কাজ করছেন।
ক। অর্থায়নের উত্সকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? ১
খ। ব্যবসায় সমপ্রসারণে সঞ্চিতি তহবিলের ভূমিকাটি ব্যাখ্যা করো। ২
গ। বর্তমানে দীননাথ চক্রবর্তী সাধারণত ব্যবসায়ের ক্ষেত্রে কোন ধরনের তহবিলের সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন ? ৩
ঘ। তুমি কী মনে করো যে ব্যবসায় সমপ্রসারণে আর্থিক সহায়তাকল্পে দীননাথ চক্রবর্তীর অন্যান্য
উেসরও শরণাপন্ন হতে হবে-উত্তরের পক্ষে যুক্ত দাও। ৪
১ নং প্রশ্নের উত্তর
ক। অর্থায়নের উত্সকে মূলত দুই ভাগে ভাগ করা যায়।
খ। যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ তহবিল অর্থায়নের একটি বড় উত্স হিসেবে পরিগণিত। অভ্যন্তরীণ তহবিলের মুনাফাভিত্তিক উত্স হলো অবণ্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল। নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে ব্যবসায় বিনিয়োগ করা হয়, তা অবণ্টিন মুনাফা। ভবিষ্যতে ব্যবসায় সমপ্রসারণ করার জন্য এ অবণ্টিত মুনাফা একটি তহবিলে আলাদা করে রাখা হয়। একে সঞ্চিতি তহবিল বলে। ভবিষ্যতের যে কোনো আর্থিক বিপর্যয় মোকাবিলা করার জন্যেও এ তহবিল কাজে লাগে।
গ। প্রতিষ্ঠানের অর্থায়নের বহিঃস্থ তহবিল তিন প্রকার। জামদানি ব্যবসায়ে নিয়োজিত দীনানাথ চক্রবর্তী পূর্বে ব্যবসায়ের স্বল্প মেয়াদি অর্থসংস্থাপন করলেও বর্তমানে তিনি ব্যবসায় ক্ষেত্রে লিজিং-এর মাধ্যমে অর্থ সংগ্রহ করার চেষ্টা করেন। পূর্বে দীননাথের জামদানি ব্যবসায়ের আকার ক্ষুদ্র থাকায় অর্থ সংকুলানের জন্যে তিনি অল্প সময়ের জন্যে অর্থসংস্থান করতেন। কিন্তু বর্তমানে তিনি ব্যবসায় সমপ্রসারণ করে একই সঙ্গে তাঁতবস্ত্রেরও ব্যবসায় শুরু করতে চাচ্ছেন বলে তার দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের প্রয়োজন এজন্য তিনি ১০ বছরের জন্যে নারায়ণগঞ্জের একটি পুরনো ফ্যাক্টরি ১০০টি মেশিনসহ লিজ নিতে চাচ্ছেন। ফলে তার মেশিন কেনার অর্থও সাশ্রয় হবে এবং তা দিয়ে ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রমও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন।
ঘ। একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু বা সমপ্রসারণের জন্য মূলধন সংস্থানের পাশাপাশি অন্যান্য সহায়তাও প্রয়োজন হয়। ব্যবসায় সমপ্রসারণের জন্যে দীননাথ চক্রবর্তী লিজিং-এর মাধ্যমে অর্থসংস্থান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এর পাশাপাশি দীননাথ চক্রবর্তীর বিভিন্ন পরামর্শমূলক সহযোগিতার প্রয়োজন হতে পারে যা তাকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা দিতে পারে। ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে ক্রেতা থেকে অগ্রিম গ্রহণের মাধ্যমে স্বল্পমেয়াদি অর্থসংস্থানেরও প্রয়োজন হতে পারে। এজন্য বলা যায় ব্যবসায় সমপ্রসারণে আর্থিক সহায়তাকল্পে দীননাথ চক্রবর্তীকে অন্যান্য উেসরও শরণাপন্ন হতে হবে।