সাতক্ষীরা সীমান্তে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বাংলাদেশি যুবক নিহত
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২০:৩৫
সাতক্ষীরার বৈকারী সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে এক বাংলাদেশি যুবক বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হয়েছে। রবিবার সকালে তাকে সীমান্তের ওপারে ভারতের কৈজুড়ি এলাকায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিএসএফ-এর কৈজুড়ি ক্যাম্প সদস্যরা নিহত যুবকের লাশ উদ্ধার করে। বিজিবি জানায়, নিহত শফিকুল ইসলাম বাবু মিয়া (৩১)। সাতক্ষীরার আশাশুনির আব্দুল মজিদ সরদারের ছেলে।