তারাকান্দা উপজেলার নির্বাচন ৩ অক্টোবর

নবগঠিত ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার ইসি সচিবালয় থেকে এই তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৭ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ সেপ্টেম্বর। নির্বাচনে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তারাকান্দাকে সহকারী রিটার্নিং অফিসার করা হয়েছে। ময়মনসিংহের জেলা প্রশাসককে আপিল কর্তৃপক্ষ হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।