আনোয়ার হোসেনকে দেখতে গেলেন অনন্ত-বর্ষা
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২০:৫৮
এই সময়ের অন্যতম ব্যস্ত ও আলোচিত চলচ্চিত্র তারকা দম্পতি অনন্ত ও বর্ষা গতকাল আনোয়ার হোসনের শারীরিক অবস্থা দেখতে হাসপাতালে গিয়েছিলেন। এসময় অনন্ত ও বর্ষা দীর্ঘ সময় ধরে হাসপাতালে আনোয়ার হোসেনের স্ত্রী’র সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেনের চিকিত্সার স্বার্থে আনোয়ার হোসেনের স্ত্রী নাসিমা আনোয়ারের হাতে ১ লক্ষ টাকা তুলে দেন। অনন্ত বলেন, ‘আনোয়ার হোসেন এ দেশের চলচ্চিত্রের স্বর্ণযুগের একজন মানুষ। তার অসংখ্য জনপ্রিয় কাজ রয়েছে। সেই মানুষটিই আজ অসুস্থ হয়ে অনেকটা অবহেলায় আছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টই বলুন আর সরকারের পক্ষ থেকেই বলুন, কারও কোনো নজর নেই এই দিকে। এমনটা অনেক তারকার বেলায় ঘটেছে। এই নিয়মটা বদলানো দরকার।’