অ্যাভাটার নিয়ে আসছে ৪ উপন্যাস
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২০:৫৯
‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল নিয়ে কাজ করতে গিয়েই প্যানডোরা রাজ্যের স্বপ্নদ্রষ্টা জেমস ক্যামেরন উপলব্ধি করেছেন, দুইটি পর্বে কল্পরাজ্য প্যানডোরাকে যথার্থভাবে তুলে ধরা যাবে না সকলের সামনে। আর সে কারণেই চার চারটি উপন্যাসে প্যানডোরাকে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর তার এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে এগিয়ে এসেছেন কল্পবিজ্ঞান লেখক স্টিভেন চার্লস গোল্ড। তিনিই চারটি উপন্যাসে প্যানডোরার বৈচিত্র্যকে তুলে ধরবেন বইয়ের পাতায়।