জলঢাকায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২১:০৭
জলঢাকার সংসদ সদস্য কাজী ফারুক কাদের এমপির ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ২৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে গত শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রোকন-উল-হাসানের সভাপতিত্বে চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি কাজী ফারুক কাদের এম.পি। এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা সমাজ সেবা অফিসার মনিমুন আখতার, বিশিষ্ট সমাজসেবক আবু হোসেন চৌধুরী, পৌর যুব সংহতির সভাপতি মনিরুজ্জামান লেবু প্রমুখ।