আড়াইহাজারে সংঘর্ষ টেটা বিদ্ধসহ আহত ১৭
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ ) সংবাদদাতা
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২১:০৮
আড়াইহাজারে রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন টেটা বিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে টেটা বিদ্ধ সফিউল্লাহ ও তোফাজ্জলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অহিদ উল্লাহ. বিল্লাল, রমিজ উদ্দিন, শাহাবুদ্দিন, মাহাবুল ও পারুলকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের ৬ শতাংশ বাড়ি নিয়ে জামির ও মজিবুরের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন মজিবুর বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে গেলে বাধা দেয় প্রতিপক্ষ। এই নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওসি আখতার মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।