প্লাস্টিক সার্জারিতে কি বয়স কমে

লক্ষ লক্ষ টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি করে মুখমণ্ডলের চেহারা বদলিয়ে ফেলেছেন। এমন ঘটনা এখন বাংলাদেশসহ বিশ্বের সবদেশেই হচ্ছে। কিন্তু প্লাস্টিক সার্জারি বা অন্য উপায়ে বদলিয়ে ফেলা চেহারায় কতখানি যৌবন ফিরে পাওয়া যায় তা কি একবারও ভেবেছেন। গবেষকগণ বলছেন প্লাস্টিক সার্জারি করে মাত্র ২ থেকে ৩ বছর বয়স কম দেখানো যায়। তাও আবার দীর্ঘদিন নয়। গবেষণায় কো অথার এবং যুক্তরাষ্ট্রের ম্যান হাটনের অন্যতম প্লাস্টিক সার্জন ডা: এ জোসুয়া জিম এ তথ্য দেন। ড: জিম আরও মনে করেন ফেসিয়াল প্লাস্টিক সার্জারী, ফেস লিফট বা নেক লিফট-এর পর গড়ে বেশিরভাগ ক্ষেত্রে ৩ বছরের চেয়ে কম সময় বয়স দেখানো যায়। এছাড়া প্লাস্টিক সার্জারি ত্রুটিপূর্ণ হলে সেলাইয়ের দাগ, হাইপারট্রাফিক স্কারসহ নানা সমস্যা হতে পারে। তাই লক্ষ লক্ষ টাকা ব্যয়ে ফেসলিফট বা ফেসিয়াল প্লাস্টিক সার্জারি করার আগে অবশ্যই এসব ভেবে দেখবেন। জামা (জেএএমএ) জার্নালে এ তথ্য প্রকাশ করা হয়েছে। লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ