বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের কর্মসূচি

বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের কারা মুক্ত দিবস উপলক্ষে ৩ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। গতকাল নয়াপল্টনের বিএনপির কার্যালয়ে যৌথ সভায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ কর্মসূচি ঘোষণা করেন। ৪ সেপ্টেম্বর জেলা ও থানায় সমাবেশ, ৫ সেপ্টেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ, ৬ সেপ্টেম্বর বিভাগীয় শহরে সমাবেশ হবে। এছাড়া ১১ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন করবে যুবদল। যৌথ সভায় উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ, সহ-সভাপতি ফারুক আহম্মেদ, উত্তরের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম প্রমুখ।